যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার জানান, বেনাপোল স্থলবন্দর সচল রাখার জন্য যা যা করণীয় তা করা হবে। যেকোনো মূল্যে বন্দর চালু রাখা হবে। তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। যশোরে সহিংসতা হয়নি। সরকার কারফিউ জারি করেছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজন ছাড়া বের না হওয়ার আহ্বান জানান তিনি।