রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনটির অষ্টম তলায় গোডাউনে আগুন লেগেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ ৫টা ৩৩ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ৬টি ইউনিট কাজ করছে।










