চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহতের নাম রোমেলা (৮০)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সবদুল হোসেনের স্ত্রী।

নিহতের বোনের ছেলে সবেদ আলী জানান, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে স্বজনের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ওই গ্রাম থেকে ফেরার পথে অসাবধানতাবশত ট্রেন লাইন পার হওয়ার সময় তিনি চলন্ত ট্রেনে কাটা পড়েন। তার মরদেহ সেখান থেকে গ্রামে নিয়ে যাওয়া হয়।