মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটে বছরব্যাপী লন টেনিস প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট লন টেনিস মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। বাগেরহাট টেনিস ক্লাবের সভাপতি ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির প্রমুখ।

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ১৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। বছরব্যাপী এ প্রশিক্ষণ চলবে। প্রতি চার মাস পরপর নতুন প্রশিক্ষণার্থী নেয়া হবে। প্রতি ব্যাচে ১৬ জন আগ্রহী প্রশিক্ষণার্থী সুযোগ পাবেন।