পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল সকালে মানিকগঞ্জের হরিরামপুরের বলরাম হালদার জাল ফেললে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে এলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান মিয়া সম্রাট। পরে ৫৪ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে বলে জানান শাহজাহান মিয়া।
পদ্মায় ধরা পড়ল ২৬ কেজি ওজনের কাতল
পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।










