যশোরে ২০ বস্তা সরকারি সার উদ্ধার করেছেন এলাকাবাসী। এ ঘটনায় সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে সার ও কীটনাশক বিক্রেতা নয়ন এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিন ও নসিমনচালক সাইফুল ইসলামকে। রোববার রাতে সারগুলো জব্দ করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কৃষকের জন্য বরাদ্দ করা সার বিক্রির উদ্দেশ্যে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে পাঠিয়েছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘সার ক্রয়ের রসিদ দেখাতে না পারায় নসিমনচালক এবং নয়ন এন্টারপ্রাইজের মালিককে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে।’

যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) পলাশ কুমার জানান, বিএডিসির সার দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়। সার কৃষকের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এজন্য কৃষক সার আটক করে বিক্ষোভ করেন।