নিখোঁজের সাতদিনেও সন্ধান মেলেনি ঝালকাঠির রাজাপুরের দুই শিশুর। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২০ মার্চ তারা নিখোঁজ হয় বলে জানা গেছে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখরীজানা গ্রামের মো. শাহ আলম শরীফের ছেলে মো. রেফায়েত (১২) ও মো. আলমগীর গাজীর ছেলে মো. আমিন হোসেন (১১) আবু বক্কর সিদ্দিকি নূরানী মাদ্রাসার ছাত্র। গত ২০ মার্চ সকাল ৬টার দিকে তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা বাড়িও ফেরেনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আমরা দেশের সব থানায় তাদের তথ্য পাঠিয়ে দিয়েছি। তাদের উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।










