জাপান সরকারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) যৌথ উদ্যোগে সিলেটে উদ্যোক্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সকালে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘অনানুষ্ঠানিক উদ্যোগে আনুষ্ঠানিকীকরণ এবং শোভন কাজের সুবিধাসমূহ’ শীর্ষক কর্মশালায় সিলেট অঞ্চলের ৪০ উদ্যোক্তা অংশ নেন। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি সিলেট জেলার সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাসিবের কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গণী শোভন।
ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কর্মশালা
জাপান সরকারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) যৌথ উদ্যোগে সিলেটে উদ্যোক্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।









