রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো কাজ করছে এছাড়া আরো পাঁচটি ইউনিট রওনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আমাদের কাছে তথ্য আসে বেইলি রোডে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।










