জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে নিজ বসতবাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন।
গতকাল সকাল ৯টায় বিদ্যুত্স্পৃষ্টে নিহতরা হলেন চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া গুদু (৬৫), তার
ভাতিজা বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশী চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।










