ঝিনাইদহে করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সদর থানা পুলিশ এ মাস্ক বিতরণ করে। গতকাল সকাল থেকে দুপুর পর্ষন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন স্থানে এ মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানাসহ পুলিশ সদস্যরা। এ সময় করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চালানো হয়েছে।