ঝিনাইদহে গাছ আলু প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল আনোয়ার, যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক বিভাষ চন্দ্র সাহা প্রমুখ।