বরিশালে মাছের পোনা অবমুক্ত করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আরডিসি নুসরাত জাহান, সহকারী কমিশনার ও এনডিসি মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত প্রমুখ।