শিক্ষার্থীদের নিয়ে ঝিনাইদহে
শুরু হয়েছে ২ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ সেমিনার। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে
ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করেন
অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের
সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা।
আয়োজক কমিটি জানিয়েছে, ২ দিনব্যাপী
এ প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা
কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক
জসিম উদ্দিন ও প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা
আত্মরক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










