রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বুনোহাতির আক্রমণে অংশে হ্লা মারমা নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। গরু চরাতে গিয়ে ওই শিক্ষার্থী বুনোহাতির সামনে পড়ে বলে জানিয়েছেন ৩২২ নম্বর নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী।