নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় আলিফ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল আলিফ। এ সময় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।