বাগেরহাটে কচুয়ায় ৮৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এ গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন। আরো উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান প্রমুখ।
গরু পেল ৮৭ পরিবার
বাগেরহাটে কচুয়ায় ৮৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।










