বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের প্রায় ৭৯ ভাগ সরকারি অনুদান নির্ভর। যদিও ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত সরকারি অনুদান নির্ভর বাজেটের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ শতাংশ। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সোমবার বিকালে ওয়েবিনার সভার মাধ্যমে ২০২১-২২ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে, উন্নয়ন প্রকল্পর জন্য ৩২১ কোটি ১৮ লাাখ ৭১ হাজার ৪৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে নিজস্ব উৎস থেকে ৬৫ দশমিক শূন্য ৬ কোটি, থোক ও বিশেষ থোক থেকে ৪৫ কোটি, সরকারি ও বৈদিশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ২১১ দশমিক ১২ কোটি টাকা, যা সর্বমোট বাজেটের ৭৮ দশমিক ৮৫ ভাগ।
নতুন করারোপ না করেই নতুন অর্থবছরে সিটি করপোরেশনের রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা। প্রকল্প ও সরকারি অনুদান নির্ভর আয় প্রত্যাশা করা হয়েছে ২৬৫ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৩৯১ কোটি টাকা।










