ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে চাচা আব্দুর রাজ্জাককে (৫০) পিটিয়ে হত্যা করেছেন তার ভাতিজারা। গতকাল রোববার উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামে এ ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভাতিজা শাজাহান, জয়নাল ও মাসুদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুর রাজ্জাকের। গতকাল রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে ভাতিজারা ইট দিয়ে ঘর উঠাতে গেলে তাতে বাধা দেয় চাচা আব্দুর রাজ্জাক। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে চাচা আব্দুর রাজ্জাককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজারা।
আব্দুর রাজ্জাককে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আসমা বেগম জানান, ভিটে বাড়ির ১০ শতাংশ জমি নিয়ে স্বামী আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরোধ ছিল ভাতিজা শাজাহান, জয়নাল ও মাসুদের। সকালে ওই জমিতে জোর করে ঘর তুলতে যায় ভাতিজারা। এতে বাধা দিলে তারা আমার স্বামী এবং আমাকে বেধরক পেটায়।
গফরগাঁওয়ে চাচাকে পিটিয়ে হত্যা করলো ৩ ভাতিজা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে চাচা আব্দুর রাজ্জাককে (৫০) পিটিয়ে হত্যা করেছেন তার ভাতিজারা। গতকাল রোববার উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামে এ ঘটনা ঘটে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।









