বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১
হাজার ৭০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি
বসুন্ধরা ম্যাজিস্ট্রি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর
করে জাহাজটি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার টন কয়লা নিয়ে
ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। পরে এর মধ্যে ১৯ হাজার ৩০০ টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে লাইটার জাহাজে
করে রামপালে আনা হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সের্সাস টগি
শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন,
বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজটি থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ
কেন্দ্রের জন্য আমদানি করা ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। তার আগে
গত ১০ সেপ্টেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬৩০ টন কয়লা নিয়ে মোংলা
বন্দরে আসে এমভি জুয়েল অফ শোয়ার।









