রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ২০ অক্টোবর। এর আগে হল খুলে দেয়া হবে ১৭ অক্টোবর।
গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ২৫৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সদস্য আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মুস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চলতি শিক্ষাবর্ষের শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বেলা ৩টায় সভাটি শুরু হয়।









