বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।