পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ পালন করেছে জনসংহতি সমিতি। এ উপলক্ষে গতকাল জেলা কমিটির উদ্যোগে প্রভাতফেরি, শ্রদ্ধাজ্ঞাপন এবং স্মরণসভার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।