দৃষ্টিনন্দন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির আশ্বাস দিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ৬৪ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র জানে আলম খোকা এ বাজেট ঘোষণা করেন। এটি বর্তমান পরিষদের প্রথম বাজেট।

পৌর মেয়র জানে আলম খোকা বলেন, শেরপুর পৌরসভাকে মডেল ও আধুনিক হিসেবে গড়ে তোলাসহ নাগরিক সেবার মান বাড়াতেই এ বাজেট তৈরি করা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর নাজমুল আলম খোকন, নিমাই ঘোষ, ফিরোজ আহম্মেদ জুয়েল, জাকারিয়া মাসুদ, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ফারুক ফয়সাল, চন্দন কুমার দাস রিংকু, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম রুনী, করুনা রানী ঘোষ, শারমিন আকতার, পৌরসভার সচিব ইমরোজ মুজিব, প্রকৌশলী শামিম আহম্মেদ, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।