যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিন দিনের সফরে ঢাকা এসেছেন গত ৪ আগস্ট। এ সফরে তিনি বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। এ তথ্য জানানো হয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে জানানো হয়, ৪-৬ আগস্ট পর্যন্ত সফরকালে অ্যাডমিরাল কেলার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোয় দুই দেশের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
সফরের অংশ হিসেবে অ্যাডমিরাল কেলার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা পরিদর্শন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডমিরাল কেলারের এ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে আরো শক্তিশালী করেছে।










