এর মধ্যে হামের উপসর্গে ৭১০ ও হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন সুনামগঞ্জের ও আরেকজন গাইবান্ধার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ নিয়ে গত ১৩০ দিনে হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২০০ জন। এ সময় দেশে মোট ১৫ হাজার ৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৬৩ রোগী। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮৮ জন।