চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জেডিএস স্কলারশিপের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ সরকারি কর্মকর্তাদের জাপানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া হবে। এর লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

পাশাপাশি তাদের জাপানের শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ দেয়া। ২০২৬ সালের এ অনুদান চুক্তির আওতায় ৩৩ জন সরকারি কর্মকর্তার জন্য সর্বোচ্চ ৫৬৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার) স্কলারশিপ দেয়া হবে। এর মধ্যে ৩০ জন মাস্টার্স ও তিনজন ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

২০০২ সালে জেডিএস স্কলারশিপ চালু হওয়ার পর থেকে এর অধীনে এ পর্যন্ত ৬২৩ জন বাংলাদেশী সরকারি কর্মকর্তা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন।

অনুদান চুক্তি স্বাক্ষরের আগে একই অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটসে (ই/এন) স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।