জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এ সময় স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।










