রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।