২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের জনতা।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার আজিম-উল-আহসান, মুক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন।