গণভোটে "হ্যাঁ" সিল দেয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার সন্ধ্যায় ( ১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশনে এ বার্তা সম্প্রচারিত হবে। গণভোটের প্রচারণার অংশ হিসেবে এ বার্তা দেয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ওইদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও।