তিনি বলেন, ‘নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।’

গতকাল দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ইয়ুথ টু ওয়ার্ল্ড’ আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না। মশক নিধনে যেসব প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেগুলো উপযুক্ত কাজ করতে পারছে না। দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।’