ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নে রাউতি গ্রামের তোতা মিয়ার ছেলে মুঞ্জুরুল হক (৩০) বজ্রপাতের মারা যান। মাঠে ধানক্ষেতে যাওয়ার সময় বৃষ্টি ও বিজলী চমকানো শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ গাছের উপর বাজ পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। বজ্রপাতে তার শরীর পুড়ে কালো হয়ে গেছে।