‘নব উল্লাসে প্রাণের উচ্ছ্বাসে, জানাই সাম্যের আহ্বান’ প্রতিপাদ্যে নাট্য সংগঠন বিবর্তন যশোরের চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। সংগঠনের ৩৪ বছর পূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় এ উৎসব শুরু হয়। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় কলকাতার অনীকের প্রযোজনায় দিব্যেন্দু পালিতের গল্প অবলম্বনে ব্রাহ্মণ নাটক।