বণিক বার্তার সাবেক নওগাঁ জেলা প্রতিনিধি ও বর্তমান প্রতিনিধি আরমান হোসেনের বাবা এবাদুল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এবাদুল হক মৃত্যুর আগে বৈশাখী টেলিভিশনে নওগাঁ জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
আজ নওগাঁ শহরের আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর দ্বিতীয় দফা জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন থেকে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।










