দেশের পর্যটন শিল্পকে নিরাপদ করার প্রয়াস হিসেবে ৬৫ শতক জমি ট্যুরিস্ট পুলিশ অনুকূলে দানপত্র দলিল রেজিস্ট্রি করে দেয়ায় পুলিশের পক্ষ থেকে টিএমএসএসকে (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) সম্মাননা দেয়া হয়েছে। বুধবার বিকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সমৃদ্ধ করার নিমিত্তে বগুড়া জেলার প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনকে বিশ্বের মধ্যে পরিচিত করার অংশ হিসেবে টিএমএসএসের নিজস্ব জমি দলিল করে দেয়া হয়। এতে পর্যটন শিল্পের বিকাশ ও বগুড়াকে বিশ্বের কাছে তুলে ধরা যাবে। দেশের উন্নয়নের অপার সম্ভাবনার খাত পর্যটন শিল্পও এগিয়ে যাবে।