পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দক্ষিণাঞ্চল হবে শিল্পসমৃদ্ধ। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে ‘পদ্মা সেতু এবং এর আর্থসামাজিক প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ এ কনফারেন্স আয়োজন করে। উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় গবেষণাকেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে. ভরদ্বাজ।









