যৌথ বাহিনীর অভিযানের ২১ দিনে বিভিন্ন ধরনের ২১৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব অস্ত্র উদ্ধারের সময় গ্রেফতার করা হয়েছে ৯২ জনকে। ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত এসব অভিযান হয় বলে গতকাল জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত করা বৈধ অস্ত্রও। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার রয়েছে ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, ছয়টি পাইপগান রয়েছে।










