রিমান্ডে নিয়ে হত্যা মামলার নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এদিকে আদালতের নির্দেশনা অনুসারে নির্যাতিতা নারী বাদী হয়ে প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার ওসি জিয়াউল আহসান ও ওসি (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়। পরিদর্শক ওই নারী আসামির মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন।
বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, দায়িত্বে অবহেলায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।










