প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । আজ দুপুর ২টায় পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের কার্যক্রম শেষ করে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন।

এর আগে, তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে খাল খনন কর্মসূচিতে যান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছিলেন।