সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।
ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা ও বিস্ফোরক মামলায় ইনুকে গ্রেফতার করা হয়েছে।










