বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক বিবৃতিতে বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রুহুল আমিন গাজীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী রুহুল আমিন গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলস কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা আজীবন শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।










