বরিশাল বিশ্ববিদ্যালয়ে  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। গতকাল জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা ও অনুপ্রেরণা বিষয়ে এ কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিনা তাপসী খান এবং অভিনেতা ও নাট্য নির্মাতা শহিদুজ্জামান সেলিম।