মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক নারীসহ পাঁচজন রোহিঙ্গা নৌকায় চড়ে বাংলাদেশে এসেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় তারা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে এসে পৌঁছায়।

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মির্জা বলেন, বিকালে মিয়ানমার থেকে একটি নৌকা শাহপরীরদ্বীপ জেটিতে পৌঁছায়। সেখানে নৌকার মাঝিসহ পাঁচজন রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে এক নারী গুলিবিদ্ধ। শুনেছি তারা চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছে।

শাহপরীরদ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া রুবেল বলেন, আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছায়। সেখানে একজন লোককে শুয়ে রাখা হয়েছে। শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পরে বিজিবি সেখানে আসে। 

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।