সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দ্বিতীয়বারের জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান। এ কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করতে চার মন মিষ্টি নিয়েছেন জাপার এ সংসদ সদস্য। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল চারটার দিকে তিনি নগর ভবনে আইভী রহমানের সঙ্গে দেখা করেন।

সেলিনা হায়াত আইভীর জানান, এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বিনিময় করতে সেলিম ওসমান এসেছিলেন। এসময় তিনি হকার সমস্যাসহ নগরীর বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় তিনি সেলিম ওসমানকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে নগরীর বিভিন্ন পক্ষ নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।