বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩২) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সকাল ১১টার দিকে মর্তুজাপুর এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত আনিসুর জিয়ানগর বাজার থেকে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ট্রাক ভ্যানে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

আনিসুর উপজেলার খলিশ্বর এলাকার আজিজুর রহমানের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।