বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় সরকারি হিসাবে মোট মারা গেছে ৫৯৮ জন।
গতকাল বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, ২৪ ঘণ্টায় (৮ আগস্ট) ৪০৬টি নমুনায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৫৯ জন, শাজাহানপুরে ১০, শেরপুরে সাত, কাহালুতে পাঁচ, গাবতলীতে চার, দুপচাঁচিয়ায় চার, নন্দীগ্রামে তিন, ধুনটে তিন এবং শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বগুড়ায় মোট আক্রান্ত শনাক্ত হলো ১৯ হাজার ৮০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৪৮ জন, চিকিৎসাধীন ১ হাজার ২৪৭ জন।










