পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন ও ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক হোটেল সোনারগাঁও-এ আজ (২৪ আগস্ট) শুরু হয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

pak 2

ছবি- পররাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার (২৩ আগস্ট) দুপুরে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন ইসহাক দার। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।