কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল  শহরের পৌরবাজারে এ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, তথ্য বিভাগের উপপরিচালক নুরুন্নবী খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ লাল, বিএমএর সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম প্রমুখ।