বাগেরহাটের মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার দক্ষিণ দিগরাজ বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মোংলা থানা পুলিশ।